October 28, 2026, 3:07 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কুতুবদিয়া-মহেশখালী (কক্সবাজার-২) আসন নিয়ে বিএনপির ভাবনা ও ভার্চুয়াল মতামত বিশ্লেষণ

শওকতুল ইসলাম

 

শওকতুল ইসলাম চকরিয়া প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে- এমনটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। ইতোমধ্যে প্রার্থী বাছাইয়ে জনমত জরিপের কাজও শুরু করেছে দলটি। এসব জরিপে ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের মনোনয়ন পাওয়া অধিকাংশ প্রার্থীর জনপ্রিয়তা ধরে রাখার চিত্রকে গুরুত্বসহ বিবেচনা করা হচ্ছে। তবে সংসদীয় আসন (কক্সবাজার ২) আসনে নির্বাচনে মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে-বাইরে আলোচনা উঠেছে। সম্ভাব্য প্রার্থীর তালিকা নিয়ে আসনটিতে বিএনপি ভাবনা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানাবিধ বিচার বিশ্লেষণ।

 

 

সাম্প্রতিক সময়ে কুতুবদিয়া-মহেশখালী—কক্সবাজার-২ আসনে বিএনপি প্রার্থী নিয়ে ভার্চুয়াল জগত বিশ্লেষণ করে দেখা যায়, অধিকাংশ মানুষ জনাব সালাহ উদ্দিন আহমেদ-এর প্রার্থী হওয়ার পক্ষে যুক্তি দেখাচ্ছেন।

 

এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন সাবেক এমপি আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ, এটিএম নূরুল বশর চৌধুরী, এবং স্থানীয় দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা। তবে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের একটি বড় অংশ মনে করছে, সালাহ উদ্দিন আহমেদ যদি এই আসনে নির্বাচন করেন, তবে উন্নয়ন ও রাজনৈতিক নেতৃত্ব—দুই দিক থেকেই তা ইতিবাচক হবে।

 

এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে যে ধারণা পেয়েছি, তা হলো—

কুতুবদিয়া-মহেশখালীর উন্নয়নের জন্য একজন কেন্দ্রীয়ভাবে প্রভাবশালী নেতা প্রয়োজন।

সালাহ উদ্দিন আহমেদ বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ভবিষ্যতে মন্ত্রী হওয়ার সম্ভাবনাও রয়েছে—এই যুক্তিতেই অনেকে তাকে এই আসনে দেখতে চান।

মহেশখালীকে ‘বাংলার অর্থনীতির রোল মডেল’ হিসেবে গড়ে তুলতে একজন দক্ষ ও প্রভাবশালী রাজনীতিক দরকার, সেই দৃষ্টিতেও অনেকেই সালাহ উদ্দিন আহমেদকে উপযুক্ত মনে করেন।



আমাদের পেজ লাইক করুন