October 28, 2026, 5:39 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কিশোরগঞ্জ-১ আসনে শক্ত প্রার্থী রেজাউল করিম খান চুন্নু: উন্নয়নের অঙ্গীকারে জনতার ঢল!!

জোনায়েদ হোসেন জুয়েল

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরের উন্নয়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরানথানা ইসলামিয়া মার্কেটের সামনে এক জনসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম খান চুন্নু, সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও বিএনপির সম্ভাব্য এমপি পদপ্রার্থী (কিশোরগঞ্জ-১: সদর-হোসেনপুর আসন)। তিনি বলেন জনগণের ভোটে নির্বাচিত হলে কিশোরগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে নির্মাণ করব উড়ালসড়ক ৷
সভায় বিশেষ অতিথি ছিলেন এডভোকেট শরিফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ, এবং বিশিষ্ট সাংবাদিক এডভোকেট শেখ মাসুদ ইকবাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঞা।
সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় সাধারণ মানুষের উপস্থিতিতে। ইসলামিয়া মার্কেট এলাকা তখন পরিণত হয় জনসমুদ্রে। বক্তাদের বক্তব্যে ও জনতার উচ্ছ্বাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
বক্তব্যে রেজাউল করিম খান চুন্নু বলেন,
> আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তবে আমার প্রথম কাজ হবে কিশোরগঞ্জ শহরকে যানজটমুক্ত করার জন্য একটি উড়ালসড়ক নির্মাণ করা। কিশোরগঞ্জ ও হোসেনপুরের সার্বিক উন্নয়নই হবে আমার জীবনের লক্ষ্য।
তার এই প্রতিশ্রুতিমূলক বক্তব্য জনতার মাঝে গভীর সাড়া তোলে। উপস্থিত জনগণ করতালির মাধ্যমে তার প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেন।
সভায় সদর ও হোসেনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতা-কর্মী, তরুণ ভোটার ও সাধারণ মানুষ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম খান চুন্নু কিশোরগঞ্জ-১ আসনে একজন শক্তিশালী, জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে জনগণের হৃদয়ে ইতিমধ্যেই আস্থার স্থান করে নিয়েছেন।



আমাদের পেজ লাইক করুন