October 28, 2026, 5:02 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

আমি আপনাদের ভালবাসায় শিক্ত ও দায়বদ্ধ বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান

মোঃ দুলাল সরকার

 

মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নে অসহায় ও দুস্থদের সেলাই মেশিন, হুইল চেয়ারসহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এসময় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাহফুজ উল্লাহ দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

 

বিকাল ৩ টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের আমদা সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এই সহায়তা প্রদান করা হয়। দীর্ঘ ১৭ বছর পর কামরুজ্জামান রতন এর উপস্থিতিকে কেন্দ্র করে তার সমর্থিন নেতৃবৃন্দের মধ্যে উল্লাস উচ্ছাস লক্ষ করা যায়। এসময় তার ছবি সম্মিলিত ফটকসহ রাস্তার দুপাশে ব্যানার ও ফেস্টুনে চারপাশ ছেয়ে যায়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা

বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম মাসুম, মোঃ ইসহাক আলী , মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার , উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজোহা তপন চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মাসুৃম আহমেদ, নিজাম মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূইয়া, ইউনিয়ন বিএনপি নেতা মমিন মৃধা, মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইভি, সাধারণ সম্পাদক লাভলী

আক্তার,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের শত-শত নেতৃবৃন্দ।

 

জানা যায়,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের ব্যক্তিগত অর্থায়নে সেলাই মেশিন, হুইল চেয়ারসহ অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।



আমাদের পেজ লাইক করুন