স্টাফ রিপোর্টার ঢাকা| দৈনিক ৩৬ জুলাই
মাকসুদুর রহমান
নোয়াখালীর সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজান ক্রোকারিজ-এর মালিক মিজান সাহেবের পরিবারের দুই সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার রাত আনুমানিক ৯টার পর শ্রীরামপুর মঙ্গলবাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
স্থানীয়রা জানায়, রাতে বাড়ির ভেতরে মিজান সাহেবের স্ত্রী ও কন্যাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত ডাকাতি বা পারিবারিক বিরোধের জটিল ঘটনা হতে পারে।
পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্তকারী দল কাজ শুরু করেছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।