October 28, 2026, 10:25 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তফসিলের আগেই প্রস্তুত বিএনপি: ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্তের পথে

শ্রাবন আহমেদ

শ্রাবন আহমেদ

স্টাফ রিপোর্টার ঢাকা│ দৈনিক ৩৬জুলাই

 

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনের মধ্যে অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দলের উচ্চপর্যায়ের সূত্র জানায়, অক্টোবরের মধ্যভাগেই সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামার ‘সবুজ সংকেত’ দেওয়া হবে।

 

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশীদের যাচাই-বাছাই প্রায় শেষ পর্যায়ে। দায়িত্বশীল নেতারা ইতোমধ্যে আসনভিত্তিক বৈঠক সম্পন্ন করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছেন এবং জরিপের মাধ্যমে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছেন।

 

একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। নির্দেশনা উপেক্ষা করে কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে কাজ করলে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে মনোনয়নপ্রত্যাশীদের।

 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন,

> “আগামী নির্বাচনের জন্য বিএনপি সম্পূর্ণ প্রস্তুত। একক প্রার্থীর তালিকা তৈরি চলছে এবং খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।”

অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,

> “খুব শিগগিরই একক প্রার্থীদের মাঠে কাজের জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে। তবে চূড়ান্ত মনোনয়ন পার্লামেন্টারি বোর্ড ঘোষণার পরই দেওয়া হবে।”

দলীয় সূত্রে আরও জানা যায়, বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের মিত্রদের নিয়েই নির্বাচনে যেতে চায়। এজন্য নির্দিষ্ট সংখ্যক আসন ছাড় দিতে প্রস্তুত দলটি। ইতোমধ্যে মিত্র দলগুলোর কাছ থেকে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চাওয়া হয়েছে এবং কয়েকটি দল সে তালিকাও জমা দিয়েছে।

যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,

> “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। বিএনপি এখন যে কোনো নির্বাচনের জন্য প্রস্তুত।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ পদক্ষেপের মাধ্যমে বিএনপি তাদের দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ময়দানে নামার ইঙ্গিত দিয়েছে।

 

 



আমাদের পেজ লাইক করুন