October 28, 2026, 11:32 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২২ হাজার ইয়াবা: মরিচ্যা চেকপোস্টে যুবক আটক

শওকতুল ইসলাম

 

শওকতুল ইসলাম, কক্সবাজার প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

কক্সবাজারের রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান ২২ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে,৭ অক্টোবর ২০২৫ইং সকাল পৌনে ৯টারদিকে মোটর সাইকেলযোগে মাদকের চালান পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ৩০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত টহল দল একটি সন্দেহজনক মোটর সাইকেল থামিয়ে চালক টেকনাফের হ্নীলা পূর্ব ফুলের ডেইলের মোহাম্মদ হোসাইনের ছেলে নেওয়াজ উদ্দিন মোরশেদ (২০) কে সন্দেহ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে ইয়াবা বহনের কথা স্বীকার করে। পরে তল্লাশী করে মোটর সাইকেলের এয়ার ফিল্টারের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২২হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

‎

‎৩০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, ইয়াবা বোঝাই মোটর সাইকেলসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করে স্থানীয় থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন।



আমাদের পেজ লাইক করুন