October 28, 2026, 11:34 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পলাশে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন শেখের বিরুদ্ধে কবরস্থান ও পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

নাজমুল হাসান

 

নাজমুল হাসান ( নরসিংদী) দৈনিক ৩৬জুলাই

 

 

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে কবরস্থান ও পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন শেখ ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোস্তফা শেখ পলাশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, মালিতা গ্রামের মৃত নাজিমুদ্দিন শেখের ওয়ারিশগণ দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক সম্পত্তি ভোগদখল করে আসছেন। তবে একই এলাকার মৃত সলিমুদ্দিন শেখের ছেলে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন শেখ গং ওই সম্পত্তি নিজেদের দাবি করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা চলার পর আদালত মোস্তফা শেখের পক্ষে রায় প্রদান করেন।

 

তবুও সম্প্রতি আলাউদ্দিন শেখ ও তার অনুসারীরা পুনরায় ওই জমি দখলের চেষ্টা করে। গত ১৪ সেপ্টেম্বর তারা কবরস্থানসহ পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

 

ভুক্তভোগী পরিবারের সদস্য মানিক শেখ জানান, “আজ থেকে প্রায় ৩৫ বছর আগে এই জমি নিয়ে কথা কাটাকাটির জেরে আলাউদ্দিন শেখ গংরা আমার বাবা আলমাছ শেখকে খুন করে। তারপর থেকে তারা সুযোগ বুঝে সম্পত্তি দখলের চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকারের আমল থেকেই আলাউদ্দিন শেখ তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে।”

 

এলাকাবাসীর অনেকেই জানিয়েছেন, উক্ত জমি ও কবরস্থান নাজিমুদ্দিন শেখের পরিবারের মালিকানাধীন এবং আলাউদ্দিন শেখ গংরা ঝগড়াটে স্বভাবের।

 

এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন শেখের বক্তব্য জানতে তার বাড়িতে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।



আমাদের পেজ লাইক করুন