শওকতুল ইসলাম
চকরিয়া প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০.৩০টার দিকে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ও ইজিবাইক চালককে মারধরের ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সাইফুল ইসলাম এর নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মো. নূরুল ইসলাম (১৮) কে গ্রেপ্তার করে। তবে অপর আসামিরা এখনো পলাতক রয়েছে।
স্হানীয়সূত্রে জানা যায়-গতসোমবার ৬ অক্টোবর রাত ১১টার দিকে উত্তর হারবাং করমমুহুরী এলাকা থেকে আটককৃত আসামি নুরুল ইসলামের নেতৃত্বে একটি স্হানীয় ছিনতাইকারী চক্র ইজি-বাইক(টমটম)ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় ছিনতাইকারীচক্রটি ইজি-বাইক চালক গোলাম কাদেরকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে।পরে চিৎকারে স্থানীয় এলাকাবাসী ছুটে এসে আহত ড্রাইভার গোলাম কাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মারধর ও ইজিবাইক ছিনতাইয়ের সাথে জড়িত নুরুল ইসলামকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায় চকরিয়া থানা পুলিশ।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করে জানান,অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা ও চালককে মারধরের ঘটনায় ছিনতাই চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িত ছিনতাই চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।