October 28, 2026, 10:31 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

হোসেনপুরে যুবক হত্যা: দোষীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি

জোনায়েদ হোসেন জুয়েল

 

মোঃজোনায়েদ হোসেন জুয়েল

কিশোরগঞ্জ জেলাক্ষপ্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার চেয়ে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি দিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় জনসাধারণ। সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

গত ৮ সেপ্টেম্বর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় নিহত হন যুবক মিজানুর রহমান শরীফ (২৯)। একই ঘটনায় আহত আরও দু’জন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে।

নিহতের পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পরও প্রায় এক মাস ধরে আসামিরা গ্রেফতার হয়নি। বরং আসামিপক্ষ মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। এতে পরিবার ও গ্রামবাসীর মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

স্মারকলিপিতে ছয়টি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে— দ্রুত আসামিদের গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত, নিহত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, মিথ্যা মামলা প্রত্যাহার, তদন্তে অবহেলা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দ্রুত বিচার সম্পন্ন করা।

স্থানীয় জনগণ স্মারকলিপি প্রদানের সময় বলেন, একটি হত্যার ঘটনা ঘটার পর এতদিনেও আসামিদের গ্রেফতার না হওয়া অস্বাভাবিক। এতে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাতে বসেছে।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্মারকলিপি গ্রহণ করে নিহত পরিবারকে আশ্বস্ত করেছেন যে ন্যায়বিচার নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।



আমাদের পেজ লাইক করুন