October 29, 2026, 1:48 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তারাকান্দায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

আহসান হাবীব

 

আহসান হাবীব

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ইউপি সদস্য জামাল উদ্দিনকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার নলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন বানিহালা ইউনিয়নের ৮ নম্বর নলচাপড়া ওয়ার্ডের সদস্য ছিলেন।

তারাকান্দা থানা পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার পর জামাল উদ্দিন স্থানীয় মাদরাসায় পড়ুয়া মেয়েকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে আক্রমণ করে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের মেয়ে স্থানীয় নলচাপড়া মাদরাসায় লেখাপড়া করতেন। প্রতিদিনের মতো তিনি মেয়েকে খাবার দিয়ে ফেরার সময় এই হত্যাকাণ্ডের শিকার হন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। তারা হলেন- নলচাপড়া গ্রামের ইছমাহিলের ছেলে কছিম উদ্দিন (৫৫), একই গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।

স্থানীয়রা জানান, জামাল উদ্দিন এলাকাবাসীর কাছে জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার সঙ্গে কারো ব্যক্তিগত বিরোধ ছিল না। তবে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মাদরাসার জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। তাদের ধারণা, এই জমি সংক্রান্ত বিরোধের জেরেই তার হত্যাকাণ্ড ঘটেছে।

তারাকান্দা থানার ওসি টিপু সুলতান গনমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরেই ইউপি সদস্য জামাল উদ্দিনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



আমাদের পেজ লাইক করুন