স্টাফ রিপোর্টার শ্রাবন আহমেদ ঢাকা দৈনিক৩৬জুলাই
রাজধানীর বনানীতে অভিযান চালিয়ে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলার শিবপুর থানা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা (৩৪) কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা।
বনানী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে সরকারবিরোধী মিছিলে সরাসরি অংশগ্রহণকারী সোহেল রানা বনানীর বন ভবন এলাকায় অবস্থান করছে।
সে তথ্যের ভিত্তিতে রোববার (৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে বনানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সোহেল রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সোহেল রানা অতীতে ছাত্রলীগের সক্রিয় নেতা হিসেবে দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে সরকারবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ ওঠে।