October 28, 2026, 5:09 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ব্রাক্ষণবাড়ীয়ায় সাবেক মন্ত্রী রবিউল মুক্তাদির চৌধুরীর ফাঁসির দাবীতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ,

মোঃ সাইফুল ইসলাম

 

 

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, দৈনিক৩৬জুলাই

 

 

ব্রাহ্মণবাড়িয়াতে খুনি রবিউল মোক্তাদির চৌধুরী ও স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দোসরদের ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান।

 

রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় হেফাজতের কর্মীসমর্থকরা বিক্ষোভ মিছিলটি শহরের পৌর মুক্তমঞ্চ সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাউতলীর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচী সমাপ্তি করে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

বিক্ষোভ সমাবেশে হেফাজতের নেতারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনাকে হটানোর পর অপরাধীদের বিচারকার্যের কাঠগড়ায় দেখলেও অসংখ্য মাদ্রাসা ছাত্র হত্যাকারী খুনী রবিউল মোক্তাদির চৌধুরীকে আমরা এখনও বিচারের কাঠগড়ায় দেখিনি। আমরা অবিলম্বে খুনী রবিউল মোক্তাদির চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে বিচারিক প্রক্রিয়ায় দেখতে চাই।

 

বক্তারা আরো বলেন, ২১ সালে মোদি বিরোধী আন্দোলনে হত্যাকারীর অন্যতম হোতা এসপি আনিস সহ প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররা এখনও বহাল তবিয়তে রয়েছে। আফসোসের সাথে বলতে হয়, হত্যাকারী খুনি হাসিনার পাচাটা গোলাম পুলিশদের এখনও বিচার হয়নি।



আমাদের পেজ লাইক করুন