মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক ৩৬ জুলাই
আমাদের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সদরে হাজী বিরিয়ানী হোটেল থেকে মোবাইল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে দোকানে ভিড়ের সুযোগ নিয়ে এক ব্যক্তি কৌশলে মোবাইল ফোনটি চুরি করে নিয়ে যায়।
ঘটনার পরপরই হোটেল কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায়, এক ব্যক্তি খুব চতুরতার সঙ্গে মোবাইলটি হাতে নিয়ে দ্রুত সরে পড়ে। স্থানীয়রা জানান, ফুটেজে দেখা ব্যক্তি গায়ে সাদা জুব্বা পরা মাথায় টুপি দেখা যাচ্ছে।
চুরির ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাজারে ক্রমবর্ধমান চুরির ঘটনায় তারা উদ্বিগ্ন।
এ বিষয়ে হোটেল মালিক জানান,আমরা সিসি ক্যামেরার ফুটেজ থানায় জমা দিয়েছি। আশা করছি দ্রুত চোরকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ বলছে, ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চলছে, এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তে অভিযান শুরু হয়েছে।
সিসি ফুটেজে স্পষ্ট দেখা যায়—দেওয়ানগঞ্জ হাজী বিরিয়ানী থেকে এক ব্যাক্তি মোবাইলটি চুরি করে নিয়ে যায়।