মাকসুদুর রহমান
স্টাফ রিপোর্টার ঢাকা। দৈনিক৩৬জুলাই
রাজনৈতিক অঙ্গনে আলোচিত নেতা নুরুল হক নুর চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে তাকে বরণ করে নেন।
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে নুর গাড়ির ছাদ থেকে উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তাকে দেখতে এবং অভিনন্দন জানাতে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হন।
সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে তিনি বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। দেশে ফিরে তিনি শিগগিরই রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেবেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সহকর্মীরা।
নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নুর বলেন, “আপনাদের দোয়া আর ভালোবাসাই আমার শক্তি। আমরা একসঙ্গে জনগণের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাব।”
প্রকাশের তারিখ: ৪ অক্টোবর ২০২৫