October 28, 2026, 10:25 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সনাতন সম্প্রদায়ের সম্মানে চুয়াডাঙ্গায় বিএনপির পূজা পূনর্মিলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

হাসমত আলী
Oplus_131072

সনাতন সম্প্রদায়ের সম্মানে চুয়াডাঙ্গায় বিএনপির পূজা পূনর্মিলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

 

হাসমত আলী চুয়াডাঙ্গা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই ০৩.১০.২০২৫ ইং:

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় নিজ বাসভবনে বিজিএমইএ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি চুয়াডাঙ্গা ২ আসনে বিএনপি’র সাম্ভাব্য এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু’র আয়োজনে সনাতন সম্প্রদায়ের সম্মানে পূজা পূনর্মিলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টায় বিএনপির সভাপতির বাসভবন মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়ের সভাপতিত্বে ও জেলা পূজা কমিটির সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায়ের উপস্থাপনায় অনুষ্ঠিত পূজা পূনর্মিলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাসুদ মিল্টন ও জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী।

সনাতন ধর্মাবলম্বীর সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, উত্তম রঞ্জন দেবনাথ, বিজয় হালদার,

জীবন সেন, প্রশান্ত দাস, সঞ্জয় হালদার, শোভন দাসসহ জেলা পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্ব উপস্থিত ছিলেন। # #



আমাদের পেজ লাইক করুন