October 29, 2026, 4:56 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

জামালপুর জেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের বাসায় দুর্বৃত্তরা হানা দিয়েছে

মোঃ মোখলেছুর রহমান

 

মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক ৩৬ জুলাই

 

 

 

জামালপুরে এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক এবং জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের বাসায় দুর্বৃত্তরা হানা দিয়েছে বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর বাসার সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তবে ভেতরে লোকজনের উপস্থিতি ও পাশের দোকানদারদের আনাগোনা দেখে তারা পালিয়ে যায়।

 

খবর পেয়ে রাতেই জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে ২০১৬ সালে একই বাসার বারান্দা থেকে গ্রিল কেটে তাঁর ডিসকভা ১৩৫ মডেলের মোটরসাইকেল চুরি হয়। আবার ২০১৮ সালে দুর্বৃত্তরা বাসায় ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। দুটি ঘটনায় মামলা হলেও পুলিশ আজও কাউকে আটক করতে পারেনি।

 

এর মধ্যেই বুধবার ফের দুর্বৃত্তরা হানা দিলো সাংবাদিক লুৎফর রহমানের বাসায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। তাঁরা অবিলম্বে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



আমাদের পেজ লাইক করুন