October 29, 2026, 4:01 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পাথরঘাটায় হরিণের দু’টি মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার

কাশেম হাওলাদার
Oplus_131072

কাশেম হাওলাদার

বরগুনা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

 

 

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকায় অভিযান চালিয়ে পাচারের সময় দুটি মাথাসহ তিন বস্তায় রাখা প্রায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে নৌ পুলিশ।

 

বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চরদুয়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাপ্তারখাল এলাকায় এসব হরিণের মাংস ও মাথা উদ্ধার করা হয়। তবে ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া দুটি হরিণের মাথা ও তিন বস্তায় প্রায় ৪০ কেজি মাংস জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

 

উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাংস সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। পরে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে জব্দ করা মাংস কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



আমাদের পেজ লাইক করুন