October 29, 2026, 1:50 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পাথরঘাটায় নদীতে জেলে নিখোঁজ বাবাও হারিয়েছিলেন সমুদ্রে

কাশেম হাওলাদার

 

কাশেম হাওলাদার

বরগুনা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

 

 

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে মো. ছিদ্দিক (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এর আগে তাঁর বাবা ১০ বছর আগে সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।

 

বুধবার (১ অক্টোবর) দিবাগত গভীর রাতে তিনি বড় টেংরা গ্রাম থেকে একটি ছোট নৌকা ও জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। প্রতিদিনের মতো ভোর ৫টার দিকে বাড়ি ফেরার কথা থাকলেও প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি।

 

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি নদীতে ডুবে গেছেন। গভীর রাতে বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে বলেও অনেকে মনে করছেন।

 

পাথরঘাটা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। স্থানীয়দের সহযোগিতায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।



আমাদের পেজ লাইক করুন