October 28, 2026, 10:24 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূজামণ্ডপনপরিদর্শন করেন এনসিপি’র সমন্বয়ক আব্দুস সোবহান

রফিকুল ইসলাম

 

মোঃ রফিকুল ইসলাম দৈনিক ৩৬ জুলাই সুনামগঞ্জ প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

 

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দোয়ারাবাজার উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুস সোবহান উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

 

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় তিনি পূজা আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন,

“বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করেন। জাতীয় নাগরিক পার্টি সবসময় ধর্মীয় সম্প্রীতির পক্ষে কাজ করে যাবে।”

 

তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এনসিপির ভূমিকার প্রশংসা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন— এনসিপি দোয়ারাবাজার উপজেলা যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবির, সুনামগঞ্জ জজ কোর্টের আইনজীবী এডভোকেট সামন্ত, সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি মাদব রায়, ইউপি সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদক দীপক দাস, বিদ্যাজননী যুবক ফোরাম সভাপতি জয়ন্ত রায় জয়, আজমপুর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি অকিল চন্দ্র দাস প্রমুখ।



আমাদের পেজ লাইক করুন