October 28, 2026, 10:28 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গা খুন মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

হাসমত আলী

 

হাসমত আলী

চুয়াডাঙ্গা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

৩০-০৯-২৫

 

 

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশের অভিযানে অবশেষে ধরা পড়ল খুন মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ মানিক (২৮)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে কানাইডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

মামলার তথ্য অনুযায়ী, মানিকের বিরুদ্ধে জিআর মামলা নং ৩৯৪/১৪-তে আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে দামুড়হুদা মডেল থানা পুলিশের জালে ধরা পড়লো সে।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) মো: হিমেল রানা জানান, সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন