October 30, 2026, 6:11 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বোরহানউদ্দিন পৌর যুবদলের পূজামণ্ডপ পরিদর্শন 

আকতার হোসেন

 

‎মোঃ আক্তার হোসেন,

বোরহানউদ্দিন প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

 

 

বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর দিকনির্দেশনায় পৌর যুবদলের নেতৃবৃন্দের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সভাপতি হেলাল মুন্সি, সাধারণ সম্পাদক আবু জাফর মৃধা।

‎

‎রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার পর বোরহানউদ্দিন পশ্চিম বাজারের কেন্দ্রীয় মন্দির, শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম ভাওয়ালবাড়ির মন্দির ও দাস পাড়ার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

‎

‎পৌর সভাপতি হোলাল উদ্দিন মুন্সি বলেন, ভোলা-২ আসনের জননেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহীম এর নির্দেশে আমরা বোরহানউদ্দিন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মাঠে আছি। সকল ধরনের অপ্রীতিকর ঘটনা রুখে দিয়ে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসবকে সাফল্য মণ্ডিত করতে আমরা তাদের পাশে আছি।

‎

‎

‎আবু জাফর মৃধা বলেন, সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি।

‎আপনাদের উৎসব যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পৌর যুবদলের নেতৃবৃন্দ সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে। প্রিয় নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর জন্য আপনারা আশীর্বাদ করবেন। নেতার নির্দেশে আমরা সকল পূজামণ্ডপের খোঁজ খবর রাখছি। শারদীয় দুর্গা উৎসবে কোনো অপশক্তি যাতে বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।

‎

‎এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, রাজিব হাওলাদার, নসু ফকির। পৌর ৭নং ওয়ার্ডের সভাপতি, মামুন খান, সাধারণ সম্পাদক শামিম পালোয়ান সহ সকল নেতাকর্মী, ৮নং ওয়ার্ডের সভাপতি জামাল সর্দার, সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন। ৯নং ওয়ার্ডের সভাপতি হুমায়ুন রাঁঢ়ী, সাধারণ সম্পাদক জিহাদ সহ স্থানীয় নেতাকর্মী।

‎



আমাদের পেজ লাইক করুন