স্টাফ রিপোর্টার ঢাকা । দৈনিক৩৬জুলাই
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে পরিচিত তোফায়েল আহমেদ—যার কথায় ভোলায় বছরের পর বছর সিদ্ধান্ত নেওয়া হতো, যার ইশারাতেই বদলে যেত এলাকার রাজনৈতিক সমীকরণ—আজ সময়ের এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন যে পাশে নেই তার রাজনৈতিক ভাতিজা-ভাগিনারা।
গণমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব নিয়ে পরিবারের কোনো সদস্যই প্রকাশ্যে আসছেন না। সাধারণ মানুষের প্রশ্ন—যখন এত কিছু বলা হচ্ছে, তখন তো অন্তত একটি ভিডিও বার্তায় পরিবার সত্যিটা জানাতে পারত। অতীতে অন্যরা এমনটা করেছেন।
কিন্তু আজ নীরবতা আর নিঃসঙ্গতাই ঘিরে রেখেছে এই প্রভাবশালী রাজনীতিককে। যাদের জন্য জীবনভর সংগ্রাম আর অবদান—সেই রক্তের স্বজনরাই রাজনৈতিক কারণে তার পাশে দাঁড়াতে পারছেন না।
এমন পরিস্থিতিকে অনেকেই দুঃখজনক এবং অভিশপ্ত সময় বলে আখ্যায়িত করছেন।
মানুষের অভিমত—“আল্লাহ যেন কাউকে এমন মৃত্যু না দেন, যে মৃত্যুর সময় স্বজনরা খাট ধরতেও পারে না।”