October 28, 2026, 10:29 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ নারী আটক 

হাসমত আলী
Oplus_131072

 

হাসমত আলী

চুয়াডাঙ্গা প্রতিনিধি : দৈনিক ৩৬জুলাই

২৯-০৯-২৫

 

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অভিযান চালিয়ে তিনটি স্বর্ণের বার সহ ২৫ বছর বয়সী মোছা আসমা খাতুন নামের এক নারী চোরাকারবারি কে আটক করেছে। আজ সোমবার ২৯ সেপ্টেম্বর বিকেল ৫ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি। এর আগে ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

 

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারী স্বর্ণ চোরাচালান করবে। সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার বারাদী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৮০/১০-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া পাকা রাস্তার উপর থেকে ওই গ্রামের ওয়াসিম আলীর স্ত্রী আসমা খাতুন কে আটক করে। এসময় আটককৃতর কাছে থাকা তিনটি স্বর্ণের বার (ওজন ৩৫৪গ্রাম), একটি ব্যাটন মোবাইল ও নগদ ১৮০টাকা জব্দ করেন। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আটান্ন লক্ষ আটান্ন হাজার সাতশত ছাপ্পান্ন টাকা।

 

বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের পূর্বক আটককৃত আসামীকে থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন।



আমাদের পেজ লাইক করুন