শ্রাবন আহমেদ
স্টাফ রিপোর্টার ঢাকা । দৈনিক৩৬জুলাই
রাজধানীর যাত্রাবাড়ীর সুতি খালপাড় এলাকায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করেছে। এসময় একজন নারীসহ পাঁচজনকে আটক করা হয়।
অভিযানটি শুরু হয় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে এবং শেষ হয় শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে। সেনাবাহিনীর ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, র্যাব ও যাত্রাবাড়ী থানা পুলিশ এ অভিযানে অংশ নেয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোঃ শুক্কুর আলীর বাড়িতে অভিযান চালানো হলে প্রথমে পাঁচজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়—
৫০ পুরিয়া হিরোইন
১২৩ পিস ইয়াবা গাঁজা পাঁচটি দেশীয় অস্ত্র
চারটি অ্যান্ড্রয়েড মোবাইল
একটি স্যামসাং ট্যাব বিভিন্ন মাদক সেবনের সরঞ্জামাদি।
নগদ ১২ লাখ ৪৯ হাজার ৩৪০ টাকা (যার বৈধ কাগজপত্র না থাকায় বাজেয়াপ্ত করা হয়েছে)
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, প্রধান আসামি মোঃ শুক্কুর আলীর নামে হত্যা মামলা চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে তথ্য সুত্র জানায় সে এক ভয়ংকর সন্ত্রাসী।