October 28, 2026, 10:18 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

হিন্দুদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে আ.লীগ- ড. মঈন খাঁন

নাজমুল হাসান

 

নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

 

নরসিংদীর ঘোড়াশালে নির্বাচনি এক পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে একক কর্তৃত্ব আরোপ করেছে তারা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার-অনাচারে অতিষ্ট হয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার চেয়েছিল। কিন্তু সেখান থেকেও কোনো সুফল মেলেনি। কারণ আওয়ামী লীগ মুখে এক কথা বলে, কাজে করে উল্টোটা।

তিনি আরও বলেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান—এটা জাতীয়তাবাদের মূল দর্শন। জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে, তবে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করবে বিএনপি।



আমাদের পেজ লাইক করুন