October 29, 2026, 4:59 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

যাত্রাবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল মাদক, অস্ত্র ও টাকা উদ্ধার

শ্রাবন আহমেদ

 

শ্রাবন আহমেদ

স্টাফ রিপোর্টার ঢাকা । দৈনিক৩৬জুলাই

 

 

রাজধানীর যাত্রাবাড়ীর সুতি খালপাড় এলাকায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করেছে। এসময় একজন নারীসহ পাঁচজনকে আটক করা হয়।

 

অভিযানটি শুরু হয় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে এবং শেষ হয় শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে। সেনাবাহিনীর ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, র‍্যাব ও যাত্রাবাড়ী থানা পুলিশ এ অভিযানে অংশ নেয়।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোঃ শুক্কুর আলীর বাড়িতে অভিযান চালানো হলে প্রথমে পাঁচজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়—

৫০ পুরিয়া হিরোইন

১২৩ পিস ইয়াবা গাঁজা পাঁচটি দেশীয় অস্ত্র

চারটি অ্যান্ড্রয়েড মোবাইল

একটি স্যামসাং ট্যাব বিভিন্ন মাদক সেবনের সরঞ্জামাদি।

 

নগদ ১২ লাখ ৪৯ হাজার ৩৪০ টাকা (যার বৈধ কাগজপত্র না থাকায় বাজেয়াপ্ত করা হয়েছে)

 

 

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, প্রধান আসামি মোঃ শুক্কুর আলীর নামে হত্যা মামলা  চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে তথ্য সুত্র  জানায় সে এক ভয়ংকর সন্ত্রাসী।

 



আমাদের পেজ লাইক করুন