October 28, 2026, 10:25 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগরে উপজেলা বিএনপির উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত,

সাইফুল ইসলাম

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, দৈনিক৩৬জুলাই

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে নাসিরনগরে উপজেলা বিএনপির উদ্যোগে যৌথ পরামর্শ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নাসিরনগর পিটিএ সুপার মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।

নাসিরনগর উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি প্রিয়তোষ আচার্য্য সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ এ কে এম কামরুজ্জামান মামুন।

ডাঃ জীবন চন্দ্র দাস এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপি সহ সভাপতি শাহনেয়াজ চৌধুরী, যুগ্ন সম্পাদক সম্পাদক মো: সিরাজুল ইসলাম সিরিজ। বক্তব্য রাখেন, চাতলপার ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান বাবুল, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হাসনা হেনা, সাবেক সাংগঠনিক সম্পাদক গোল বাহার, উপজেলা যুবদল আহবায়ক মীর মোস্তফা জালাল, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ন আহবায়ক একেএম তাকিউল ইসলাম প্রমুখ। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সদর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন ভুইয়া, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু ছালেক, ফান্দাউক ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম, ফান্দাউক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলগীর শাহ, গোয়ালনগর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক আবুল কাসেম, ভলাকুট ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি শামছু তালুকদার, চাতলপাড় ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত খান, মহিলাদল নেত্রী সেলিনা আক্তার, উপজেলা যুদলের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন তালুকদার, এমএ মঈন, নাসিরনগর সরকারি কলেজ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ তপু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা তরুণ দলের আহবায়ক তৌহিদ মিয়া সাধারণ সম্পাদক নিজাম আলম।

সভা শেষে প্রধান অতিথি এডঃ কামরুজ্জামান মামুন উপস্থিত পুজা মন্ডপে সভাপতি ও সম্পাদকদের উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করেন।



আমাদের পেজ লাইক করুন