মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক ৩৬ জুলাই
ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়
নিজেকে ATN News-এর সিনিয়র রিপোর্টার পরিচয় দেওয়া রকিবুল হাসান নামে এক ভূয়া সাংবাদিককে আটক করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে দেওয়ানগঞ্জ ও সদর থানায় প্রতারণার দুটি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক রকিবুল হাসান জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার চিকাজানী এলাকার বাসিন্দা। তিনি মুক্তিযোদ্ধা মাসুদের ছেলে। দীর্ঘদিন ধরে নিজেকে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণা চালিয়ে আসছিলেন।
পুলিশ জানায়, তার এই প্রতারণামূলক কর্মকাণ্ড সাংবাদিকতা পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ধরনের ভূয়া সাংবাদিকদের সঠিকভাবে শনাক্ত করে আইনের আওতায় আনা গেলে প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা আরও সুদৃঢ় হবে।