October 28, 2026, 11:33 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গায় বড়োসড় মাদক শিকার : ১৮ লাখ টাকার ৫ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, কারবারি গ্রেফতার

হাসমত আলী

 

হাসমত আলী

চুয়াডাঙ্গা প্রতিনিধি : দৈনিক ৩৬জুলাই

২৭-০৯-২৫

 

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বড়সড় মাদক শিকার হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা নাজমুল হোসাইন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। অভিযানে তার কাছ থেকে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা। আজ শনিবার ২৭ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা পুলিশ।

 

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানাই এর আগে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০:৩০ মিনিটের দিকে জেলা শহরের জোয়ার্দ্দারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশির সময় নাজমুল হোসাইনের কাছ থেকে খাকি রঙের কসটেপে মোড়ানো ৩০টি প্যাকেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত নাজমুল হোসাইন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর ক্লাবপাড়ার মৃত মনোয়ার হোসেনের ছেলে।

 

পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবার নির্দেশনায় জেলা জুড়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জুম্মান খান, এসআই মো. নাহিরুল ইসলাম, এসআই মুহিদ হাসান, এএসআই মো. মোত্তালেব হোসেন ও এএসআই আবু আল ইমরান যৌথভাবে অংশ নেন।

 

ঘটনায় গ্রেফতারকৃত নাজমুল হোসাইনের পাশাপাশি পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন