October 28, 2026, 8:19 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ফরিদগঞ্জে আলহাজ্ব এম এ হান্নানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই দাবিতে কৃষক দলের বিক্ষোভ মিছিল

ফরিদগঞ্জ প্রতিনিধি

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ দৈনিক ৩৬জুলাই

‎

 

 

আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব এম এ হান্নানকে ধানের শীষের প্রার্থী করে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর কৃষক দল।

‎

‎বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক ও ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

‎

‎উপজেলা কৃষকদলের প্রস্তাবিত সভাপতি হেলাল মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল। প্রধান বক্তা ছিলেন সাবেক পৌর মেয়র, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন পাটোয়ারী।

‎

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি নাজিম সরকার, সহ-সভাপতি নূর হোসেন গাজী, মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) হারুন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বেপারী, পৌর কৃষকদলের সভাপতি মাসুদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক শিপন বেপারী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন ও মাইনুদ্দিন প্রমুখ।

‎

‎এছাড়া সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

‎



আমাদের পেজ লাইক করুন