October 30, 2026, 3:17 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাংবাদিক সাইফুল ইসলাম আকাশের পরিবারের ওপর হামলার ঘটনায় নিরাপত্তাহীনতা

মাকসুদুর রহমান

মাকসুদুর রহমান

স্টাফ রিপোর্টার ঢাকা । দৈনিক৩৬জুলাই

 

 

 

সাংবাদিক সাইফুল ইসলাম আকাশের পরিবারের ওপর হামলার ঘটনায় স্থানীয়ভাবে চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে—ফ্যাসিস্ট সরকারের দোসর ও পক্ষে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সোহেল মাস্টারসহ একদল প্রভাবশালী ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ার পর মামলার বাদীকে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন।

বাদী ও তার পরিবার বর্তমানে তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের দাবি, থানায় একাধিকবার সহায়তা চাইলেও প্রত্যাশিত সহযোগিতা পাননি তারা। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের হস্তক্ষেপে নৌবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ রয়েছে, অনেক সাংবাদিক এ ঘটনাকে গুরুত্ব দিচ্ছেন না। কারণ হিসেবে বলা হচ্ছে—“ঘটনাটি আকাশের সঙ্গে হয়েছে, আমার সঙ্গে হয়নি।” তবে সংবাদকর্মীদের সতর্ক করে বলা হয়েছে, একদিন এই নীরবতা তাদেরও ছাড় দেবে না।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ আকাশের সঙ্গে পতিত সরকারের এমপির ছবি শেয়ার করছেন। সমালোচকরা প্রশ্ন তুলেছেন—বোড়হানউদ্দিনের কোন সাংবাদিকের সঙ্গেই বা সাবেক শাসক দলের নেতাদের ছবি নেই? অবাক করা বিষয় হলো—যেখানে স্বৈরাচার সরকারের ঘনিষ্ঠরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, সেখানে এই ব্যক্তিরা কাদের আশ্রয়-প্রশ্রয়ে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন?

স্থানীয় সচেতন মহল বলছে, এমন একটি ঘটনার প্রশ্রয় দিলে জুলাই বিপ্লবকে বিতর্কিত করা হবে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক এক ঘটনায় একজন নেতা জনরোষে ডিমের আঘাত পেয়েছিলেন, সেখান থেকে অন্তত শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

বি:দ্র: ঘটনাটিকে অযথা টেনে এনে জাতীয় ইস্যুতে পরিণত না করার অনুরোধ করা হয়েছে।

ছবি: সোহেল হোসেন শিপন (অনলাইন থেকে সংগৃহীত)

 



আমাদের পেজ লাইক করুন