October 28, 2026, 10:24 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

জনগণের মন জয় করতে পারলে ধানের শীষের বিজয় আটকাতে পারবেনা – সালিমুল হক কামাল

এম এ রইচ

 

এম এ রইচ , মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের জনগণের কাছে যেতে হবে, তাদেরকে বুঝতে হবে। জনগণ যদি আমাদের পক্ষে থাকে, তাহলে কোনো ষড়যন্ত্র ধানের শীষের বিজয় আটকাতে পারবে না। মহম্মদপুরে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।

তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিতে এবং ধানের শীষকে জয়ী করতে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। “২০০৭ সালে সেনাসমর্থিত সরকারের ষড়যন্ত্রে আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে নির্বাচনের বাইরে রাখা হয়েছিল। তবে এবার দল আমাকে মনোনয়ন দিলে আপনাদের সহযোগিতায় আগামী নির্বাচনে আমি বিপুল ভোটে মাগুরা-২ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় আসলে দেশের অভূতপূর্ব উন্নয়ন হবে বলে তিনি প্রত্যাশা করেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেন, দলের মধ্যে গ্রুপিং না করে প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নে ভাগাভাগী করে সবাই একসাথে কাজ করলে মহম্মদপুরে ধান ছাড়া আর কোন কিছুই থাকবেনা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে এই ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকার যুবদল-ছাত্রদলের হাজার-হাজার নেতাকর্মীরা সমাবেশ স্থলে জমায়েত হতে থাকেন এবং ধানের শীষের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শরিফুজ্জামান শরিফের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান প্রমূখ।

এ সময় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা নান্নু খান, তানজীর রহমান সোহাগ, মোস্তফা জামান সনেট, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুর আমিন শিকদার সজিব ও আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াল প্রমুখ।



আমাদের পেজ লাইক করুন