October 29, 2026, 10:56 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দর্শনায় ভেজাল সার কাণ্ড: কৃষকের ক্ষোভ, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

মোঃ হাসমত আলী

 

হাসমত আলী চুয়াডাঙ্গা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই ২৪-০৯-২৫

 

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত শহর দর্শনায় নকল টিএসপি সার বিক্রির ঘটনায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান বুধবার ২৪ সেপ্টেম্বর দুপুরে এ জরিমানা আদায় করেন।

 

দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণের কৃষি কর্মকর্তা আশিক ইকবাল বলেন, চলতি বছরের ৮ আগস্ট অভিযোগ ওঠে যে দর্শনা অঞ্চলের কিছু কৃষককে উচ্চমূল্যে নিম্নমানের সার বিক্রি করা হচ্ছে। তাৎক্ষণিক অভিযানে গিয়ে প্রথমে এক কৃষকের কাছ থেকে একটি বস্তা সার জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আকন্দবাড়িয়া হাটমোড়ে কামরুল ট্রেডার্স নামের দোকান থেকে আরও ৮ বস্তা দেখতে হুবহু টিএসপি সার উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত সার পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে প্রায় এক মাস পর প্রতিবেদন আসে। তাতে জানা যায়, জব্দকৃত সবগুলো বস্তায় মাটির গুঁড়া ছাড়া কোনো উপাদানই নেই যা ফসলের জন্য কোনো কাজে আসবে না। এ খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

 

ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক কামরুল ইসলাম দাবি করেন, তিনি বছরের পর বছর ধরে এ সার বিক্রি করে আসছেন। বস্তার ভেতরে কী ছিল, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, প্রথম ধাপে কৃষকের অভিযোগের প্রেক্ষিতে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর পরীক্ষার ফলাফলে সারের ভেজাল প্রমাণিত হওয়ায় আবারও ১ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কাগজপত্রও জব্দ করা হয়।

 

শেষ পর্যন্ত জব্দকৃত সব সার স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করা হয়।



আমাদের পেজ লাইক করুন