October 28, 2026, 8:20 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষই পারে দেশকে বদলাতে” — অবসরোত্তর সংবর্ধনায় অধ্যক্ষ রাশেদুজ্জামান

নাজমুল হাসান

 

নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

 

 

নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রাশেদুজ্জামান বলেছেন, “একজন নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষই পারে একটি সমাজকে বদলে দিতে, এমনকি একটি দেশকেও।”

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে তার অবসরোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শুধু ভালো রেজাল্ট নয়, শিক্ষার্থীর চরিত্র গঠনে বেশি গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন।

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমার প্রতিষ্ঠানে জিপিএ ফাইভের দরকার নেই, দরকার এমন শিক্ষার্থী যারা সততা, মানবিকতা ও নৈতিকতার আলোয় সমাজ ও দেশকে আলোকিত করবে।”

 

এদিন অনুষ্ঠানে আরও সংবর্ধিত হন মনোবিজ্ঞান বিভাগের মোঃ মফিজুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের মোঃ মতিউর রহমান, রসায়ন বিভাগের হোসনেয়ারা বেগম, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ মনির হোসেন, ইংরেজি বিভাগের মোঃ সোলায়মান আলী এবং অফিস সহায়ক জাহানারা বেগম। তাদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

 

সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ রাশেদুজ্জামান। সঞ্চালনায় ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ জাকারিয়া মাহমুদ।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, “নৈতিক শিক্ষা মানে একজন মানুষকে সহজ-সরলভাবে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। ভালো মানুষ ছাড়া পরিবার, সমাজ কিংবা দেশ এগোতে পারে না।”

 

বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সিরাজ উদ্দিন ভূঁইয়া। বক্তব্য দেন মোঃ আব্দুর রশিদ, ইমদাদুল হক নিজামী, ভূঁইয়া মহিদুল ইসলাম, নাজমুননাহার শিউলী ও আসাদুল্লাহ।

 

২০২০ সালের জানুয়ারিতে যোগদানের পর থেকে অধ্যক্ষ রাশেদুজ্জামান কলেজে ব্যাপক পরিবর্তন আনেন। সরকারি বিধি মেনে শিক্ষার্থীদের টিউশন ফি ৫০০ টাকা থেকে কমিয়ে মাত্র ২০–২৫ টাকায় আনেন। চালু করেন ছাত্রকল্যাণ ফান্ড, যেখান থেকে গত বছর ২ লাখ টাকা বিতরণ হয়েছে, যা কলেজের ইতিহাসে প্রথম।

 

এছাড়া শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা, সুবিশাল লাইব্রেরি, উপস্থিতি ব্যবস্থার ডিজিটাল মনিটরিং, অভিভাবক-শিক্ষক সমন্বিত তদারকি, দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা পাঠদান এবং সহপাঠ কার্যক্রম চালু করেন তিনি।

 

অধ্যক্ষ বলেন, “বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীই মেধাবী। কিন্তু সঠিক মনিটরিং না থাকার কারণে তাদের মেধা বিকশিত হয় না। পরিচর্যা ও জবাবদিহিতার আওতায় আনতে পারলেই তারা দেশ বদলে দিতে পারবে।”

 

দিনব্যাপী আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।



আমাদের পেজ লাইক করুন