October 28, 2026, 11:33 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

গজারিয়ায় জটিল রোগে আক্রান্ত শাওনের পাশে ইঞ্জি:দিদার আলম।

দুলাল সরকার

দুলাল সরকার

গজারিয়া প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

গজারিয়ায় অসহায় পরিবারের শিশু শাওনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইঞ্জি:দিদার আলম ও গজারিয়া প্রেসক্লাব।

 

বুধবার( ২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন এর তেতৈতলা গ্রামের জটিল রোগে আক্রান্ত শাওনের পাশে গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী ইঞ্জি:দিদার আলম এর পক্ষ থেকে মেনিনগো কোকাল সেপটিসেমিয়া রোগে আক্রান্ত শাওনের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন গজারিয়া প্রেসক্লাবের সা:সম্পাদক শেখ নজরুল ইসলাম,এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, যুগ্ম সম্পাদক আজিজুল হক পার্থ, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, দপ্তর সম্পাদক আল আমিন, খাইরুল হাসান হৃদয় ও রাসেল সরকার প্রমুখ।

 

এ সময় গজারিয়া প্রেসক্লাবের সা:সম্পাদক শেখ নজরুল ইসলাম বলেন,আমরা আত্ন মানবতার সেবায় নিয়োজিত থেকে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কিছু করা। তবে আমাদের ব্যক্তিগত ফান্ড নেই , কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইঞ্জি:দিদার আলম অসহায় পরিবারের জন্য অনুদান পাঠিয়েছেন,আমরা তা অসহায় পরিবারটির হাতে পৌঁছে দিয়েছি।

 

উল্লেখ্য উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর তেতৈতলা গ্রামের শরীফ হোসেন এর ছেলে শাওন “মেনিনগো কোকাল সেপটিসেমিয়া”রোগে আক্রান্ত,যা ভাইরাস জনিত একটি কঠিন ,সংক্রমণ রোগ । এর সঠিক চিকিৎসা না হলে মৃত্যু ঝুঁকিও রয়েছে।



আমাদের পেজ লাইক করুন