জোনায়েদ হোসেন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই
কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা এলাকায় নারায়ণ ডাক্তার নামের এক ব্যক্তির পরিচালিত বিদেশি মাগুর মাছের খামার ঘিরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ উঠেছে, এ মাছ চাষের কারণে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং এলাকার সাধারণ মানুষ প্রতিনিয়ত নানা রোগব্যাধিতে ভুগছেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে দূষিত পানি, দুর্গন্ধ ও অসহনীয় পরিবেশের কারণে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয় এক ব্যক্তি বলেন, “আমরা বারবার কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিদিন এ দূষণের কারণে আমাদের পরিবারগুলো স্বাস্থ্যঝুঁকির মধ্যে বসবাস করছে।”
অভিযোগ রয়েছে, বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম খানকেও অবহিত করা হয়েছে। তবে এখনো প্রশাসনিক কোনো উদ্যোগ দেখা যায়নি। স্থানীয় সচেতন মহল মনে করছে, পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী বিদেশি মাগুর চাষ সম্পূর্ণ নিষিদ্ধ হলেও নিয়ম-নীতির তোয়াক্কা না করে তা চালিয়ে যাচ্ছেন নারায়ণ ডাক্তার।
এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সতর্ক করে বলেন, বিদেশি মাগুর চাষ শুধু মানুষের স্বাস্থ্যঝুঁকি নয়, স্থানীয় মাছের প্রজাতি ও সামগ্রিক পরিবেশের জন্যও ভয়াবহ হুমকি। তাদের দাবি, অবিলম্বে এ চাষ বন্ধ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এলাকাবাসীর জোর দাবি, প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে অবৈধ বিদেশি মাগুর চাষ বন্ধ করে তাদের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা৷