July 30, 2026, 12:28 am
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উপলক্ষে গুইমারায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত

মো মুবিনুল ইসলাম

সম্প্রীতি বজায় রেখে ধর্ম পালনের আহ্বান জেলা প্রশাসকের

 

 

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

 

আসন্ন দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২২ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আকতারের সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল।

 

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, হিন্দু, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

 

বক্তারা বলেন, ধর্মীয় উৎসব শুধু আচার পালনের বিষয় নয়, বরং এটি ভ্রাতৃত্ব, সহাবস্থান ও সৌহার্দ্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে এসব উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে হবে।

 

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার তাঁর বক্তব্যে বলেন, *“ধর্মীয় উৎসব উদযাপন আমাদের সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। সবাইকে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে হবে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।”*

 

সভায় উপস্থিত সবাইকে আসন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।



আমাদের পেজ লাইক করুন