ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়া আ. লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
মাকসুদুর রহমান
আপডেট টাইম :
Sunday, September 21, 2025
/
স্টাফ রিপোর্টার ঢাকা । দৈনিক৩৬জুলাই
রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলেন—
গাজীপুর কাজী আজিম উদ্দিন কলেজের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক কামরুল ইসলাম শাকিল (৩৪)
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি আল ইত্তেহাদ রোহান (২৯)
গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক মো. হাসান (৩২)
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক লাহুল হোসেন (৩১)
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি সজিব কাজী (৩৪)
হাজারীবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাত চৌধুরী (৩১)
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার ইয়াসিন আহমেদ রবিন গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে যুবলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন। পাশাপাশি তিনি বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে লোক জোগাড় ও আর্থিক সহায়তা দিতেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।