October 28, 2026, 8:19 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মহম্মদপুর আমার জন্ম, তাই দায়িত্বর তাগিদে সর্বোচ্চ চেষ্টা করব- ড. আলী আফজাল  

এম এ রইচ

 

এম এ রইচ, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : দৈনিক ৩৬জুলাই

 

 

 

মহম্মদপুরের মানুষের কাছে আমি ঋনী। এই ঋন পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করবো। আমার জন্মস্থান উপজেলার বালিদিয়া গ্রামে, এই গ্রামেই আমার বেড়ে ওঠা ও লেখা পড়ার হাতে ঘড়ি। তাই আমার উপজেলাবাসীর সকল ভালো কাজেই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দারুল কোরআন মডেল মাদরাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মানবিক ব্যাক্তি কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।

 

তিনি আরও বলেন, মুসলমানদের মধ্যে আজ যে বিভক্তি তার মূল কারণ খুঁজে বের করতে হবে। সে অনুযায়ী আমাদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে। এছাড়া চব্বিশের বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে তাই আমাদের সকলকে আল্লাহর শোকর গোঁজার করতে হবে।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মাগুরার মহম্মদপুরে দারুল কোরআন মডেল মাদরাসার আয়োজনে মাদরাসার সম্মেলন কক্ষে অভিভাবক সমাবেশ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের সিকুরিটি এন্ড সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর মো. আলমগীর হাসান রাজু, সমাজসেবক খসরুল আলম খসরু, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ আবু তালহা, উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মুফতি মাসুদুর রহমান ও বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম প্রমুখ।

 

সমাবেশ শেষে মাদরাসার ছাত্র-ছাত্রী,অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন মাওলানা গোলাম কিবরিয়া।



আমাদের পেজ লাইক করুন