October 28, 2026, 8:19 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্র দলের কর্মীসভা অনুষ্ঠিতঃ

দুলাল সরকার

 

মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় বালুয়াকান্দি মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট প্রাঙ্গনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নোমান বিল্লাহ বাবুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শরীফ হোসেন মাস্টার।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সানি প্রধানের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহদী ইসলাম বাবু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপু, গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ বালুয়াকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি ফুয়াদ মৃধা, বিএনপি নেতা হুমায়ুন ঢালীসহ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা কর্মী।

সভায় বক্তারা মুন্সীগঞ্জের জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে গড়ে তুলার আহ্বান জানান উপস্থিত বক্তারা।



আমাদের পেজ লাইক করুন