October 29, 2026, 4:03 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গায় আপন দুই সহোদর ভাই খুন

মোঃ হাসমত আলী

 

হাসমত আলী

চুয়াডাঙ্গা প্রতিনিধি : দৈনিক ৩৬জুলাই

২০-০৯-২৫

 

 

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে ভয়াবহ রক্তাক্ত ঘটনা ঘটেছে। গরু কেনাবেচা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে শনিবার ২০ সেপ্টেম্বর সকালে সংঘর্ষে প্রাণ গেল আপন দুই ভাইয়ের।

 

গ্রামের মাঝেরপাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫) ধারালো অস্ত্রের কোপ ও বেধড়ক প্রহারে গুরুতর আহত হন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক ও ব্যবসায়িক দ্বন্দ্ব জড়িত। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।



আমাদের পেজ লাইক করুন