October 30, 2026, 9:02 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বালিয়াকান্দিতে দূর্গা পূজায় কেনাকাটা করার অর্থ না পেয়ে আত্মহত্যা 

আক্কাস আলী খান

 

আক্কাস আলী খান

রাজবাড়ী জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

 

 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আসন্ন শারদীয় দুর্গোৎসবের কেনাকাটা করার টাকা না পেয়ে পরিবারের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্বাধীন সরকার (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের গনেশ সরকারের ছেলে।

 

গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, স্বাধীন সরকার আসন্ন শারদীয় দুর্গোৎসবের জন্য কেনাকাটা করতে পরিবারের সদস্যদের কাছে টাকা দাবি করেন। পরিবার থেকে তার চাহিদা মত টাকা না দেওয়ায় তিনি অভিমানে আত্মহত্যা করেন। বুধবার দিবাগত রাত ১০টার দিকে পরিবারের অন্যান্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন তিনি।

 

আজ বৃহস্পতিবার সকালে স্বাধীন সরকারের ঘরের দরজার সামনে গিয়ে তার মা শম্পা রানী সরকার ডাকাডাকি করতে থাকেন। এ সময় ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে আশপাশের লোকজন ডেকে আনেন। এলাকার লোকজনের সঙ্গে নিয়ে দরজা ভেঙ্গে দেখতে পান স্বাধীন সরকার ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। বাঁচানোর জন্য তড়িঘড়ি তাকে নামানো হয়। ততক্ষণে স্বাধীন সরকার মারা গেছেন।

 

বালিয়াকান্দি থানা পুলিশকে সংবাদ দিলে তাৎক্ষণিক পুলিশের উপ- পরিদর্শক (এসআই) তুষার ঘটনাস্থলে গিয়ে মরদেহের সূরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

 

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’



আমাদের পেজ লাইক করুন