October 29, 2026, 6:57 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চকরিয়া গভীররাতে মহাসড়কে দুর্ধর্ষ ডাকাতিনিহত ১ আহত ৪

শওকতুল ইসলাম

 

শওকতুল ইসলাম চকরিয়া প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট ঢালা এলাকায় দুর্ধর্ষ ডাকাতির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।এসময় এক যুবক নিহত হন ও ডাকাতদলের আঘাতে আরও চারজন গুরুতর আহত হন। নিহতের নাম মাহমুদুল হক।তিনি উখিয়া বালুখালী এলাকার বাসিন্দা বলে জানা যায়।

 

স্থানীয়দের মতে, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে মহাসড়কের মালুমঘাট ঢালায় ডাকাত দল মহাসড়কের দুই পাশে রশি টেনে মোটরসাইকেল আটকিয়ে তাদের ওপর হামলা চালায়। এভাবে ডাকাত দলটি মহাসড়কে রশির ফাঁদ তৈরি করে মোটরসাইকেল আটকিয়ে মোটরসাইকেল আরোহীদের মারধরের পর জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যায়।

এ সময় ডাকাতদের হাতে গুরুতর আহত হন মাহমুদুল হক সহ আরো ৪ জন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আহত মাহমুদুল হককে মৃত ঘোষণা করেন ও আহত চারজনকে হাসপাতালে ভর্তি করায়। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ,সন্ধ্যা নামলেই মহাসড়কের ওই ঢালায় ডাকাত দল ওত পেতে থাকে। সুযোগ বুঝে গভীর রাতে গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর ও মালামাল লুটপাট করে।আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ নজরদারি না থাকায় এসব ঘটনা ঘটনোর সাহস পায় বলেও অভিযোগ তাদের।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, বুধবারও বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ ১ডাকাতকে ঐ এলাকা থেকে আটক করে চকরিয়া থানা পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে এমন ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান ও ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান শুরু করেন।। ডাকাতদলকে দ্রুত আইনের আওতায় আনতে জোর অভিযান চলছে বলেও জানান তিনি।



আমাদের পেজ লাইক করুন