October 28, 2026, 3:35 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ছাঁদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

হাসমত আলী

 

হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি : দৈনিক ৩৬জুলাই ১৭-০৯-২৫

 

 

 

 

চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা বাজার এলাকায় নির্মাণশ্রমিক হৃদয় (২২) কাজ করার সময় ছাঁদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে আমিরুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হৃদয় সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা রায়হান আলীর ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়েছিল। হৃদয়ের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন শ্রমিক মিলে ভবনের দ্বিতীয় তলার ছাঁদের সাটারিংয়ের কাজ চলছিল। হঠাৎ ভারসাম্য হারিয়ে হৃদয় নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, হৃদয়কে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। সহকর্মীরা বলছেন তিনি ছাঁদ থেকে পড়ে গেছেন, তবে শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন স্পষ্ট নয়। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

 

খাড়াগোদা এলাকার স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, শ্রমিক নিহত হওয়ার খবর শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

এদিকে দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে



আমাদের পেজ লাইক করুন