October 28, 2026, 9:16 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তারাকান্দায় বিএনপির আহবায়ক মোতাহার হোসেন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 

আহসান হাবীব

 

আহসান হাবীব

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

 

 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়ন বিএনপির (ভোটে) নবনির্বাচিত সভাপতি সোরহাব আলী মেম্বার ও সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সরকারসহ নেতৃবৃন্দ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহে উত্তর জেলা বিএনপির (অস্থায়ী) দলীয় কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক,তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক,ফুলপুর তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার কে।

এ সময় বালিখাঁ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি সোরহাব আলী মেম্বার ও সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সরকার কে ফুলের মালা দিয়ে বরণ করেন তাদের প্রিয় নেতা মোতাহার হোসেন তালুকদার।

সভাপতি সোরহাব আলী মেম্বার ও সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সরকার বলেন,নেতাকর্মীরা যে দায়িত্ব আমাদের দিয়েছেন,আমরা সকলকে সাথে নিয়ে আগামী দিনে বিএনপিকে আরো শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে জয় এনে দিতে গ্রামেগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে জনগণের সমর্থন আদায় করব। আমরা ইউনিয়নের সকলের দোয়া ও সহযোগিতা চাই দলীয় কার্যক্রমে।

উল্লেখ্য: বালিখাঁ ইউনিয়ন বিএনপি দ্বি বার্ষিক সম্মেলন (১৬ সেপ্টেম্বর) ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে নেতা নির্বাচিত হয়েছেন।



আমাদের পেজ লাইক করুন