October 28, 2026, 5:17 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তারাকান্দায় বালিখাঁ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

আহসান হাবীব

 

আহসান হাবীব

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

 

 

 

 

ময়মনসিংহের তারাকান্দায় বালিখা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন ও কাউন্সিল উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক,তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক,ফুলপুর তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা মোতাহার হোসেন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবহান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আব্দুল বাতেন,আসাদুল হক মন্ডল,রাসেল মন্ডল,শামীম তালুকদার,রাকিব তালুকদার,তারাকান্দা উপজেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ।

নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মালেক আর্মি,যুগ্ম আহবায়ক ও নির্বাচন কমিশনার শহিদুল ইসলাম মন্ডল,যুগ্ম আহবায়ক ও নির্বাচন কমিশনার আশরাফুল আলম।

বালিখা ইউনিয়ন বিএনপির আহবায়ক এড.আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হয়।

দ্বিতীয় অধিবেশনে ৫৮৮ জন কাউন্সিলর ভোট দেন প্রার্থীদের।

সন্ধ্যায় নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।

নির্বাচনে সভাপতি পদে সোহরাব আলী ও সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম সরকার এবং সাংগঠনিক সম্পাদক পদে আবু রায়হান লেহাজ ভোটে নির্বাচিত হয়।



আমাদের পেজ লাইক করুন