October 28, 2026, 10:18 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরা সদর সাতানী ভাদ্রা স্কুল এন্ড কলেজে শিবিরের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন 

শরীফুল ইসলাম

 

শরিফুল ইসলাম , সাতক্ষীরা প্রতিনিধিঃ দৈনিক৩৬জুলাই

 

 

 

 

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভাদড়া ওয়ার্ড শাখার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আযাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন শহর শাখার প্রকাশনা সম্পাদক হাফেজ আনিছুর রহমান, সদর পশ্চিম থানা শাখার সভাপতি আল মুজাহিদ, এইচআরডি সম্পাদক ফুয়াদ হোসেন, বায়তুলমাল সম্পাদক আবির মাহমুদ ও সাহিত্য সম্পাদক ইসমাইল হোসেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তের গ্রুপ জানা মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে মানবতার সেবায় উদ্বুদ্ধ করে। ক্যাম্পেইনে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়দেরও ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও দায়িত্বশীলরা উদ্যোগটির প্রশংসা করেন।



আমাদের পেজ লাইক করুন