October 28, 2026, 1:44 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

হিন্দু অধ্যুষিত গ্রামে দীর্ঘদিনের অবহেলিত রাস্তা মেরামত করলেন জামায়াত নেতা 

আল আমিন
Oplus_131072

 

আল আমিন চরফ্যাশন ভোলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

 

চরফ্যাশন ও লালমোহন উপজেলার মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত দিনার ব্রিজ সংলগ্ন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্নদা প্রসাদ গ্রাম ও এর আসে পাশের কয়েককটি গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা দীর্ঘ প্রায় দেড় যুগ অবহেলায় থাকার পর স্থানীয় জামায়াত নেতা আলমগীর হোসাইন সোহাগের উদ্যোগে মেরামতের ব্যবস্থা করেছে জামায়াতে ইসলামী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে রাস্তা মেরামত এর কাজ উদ্বোধন করেন জামায়াত জামায়াতে ইসলামী সমর্থিত ভোলা-৩ আসনের এমপি পদপ্রার্থী, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসাইন সোহাগ।

স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় , সড়কটি দীর্ঘদিন কাঁদাযুক্ত থাকায় চলাচলে চরম দূর্ভোগে ফেলেছিল স্থানীয়দের । বিশেষ করে হিন্দু অধ্যুষিত এই গ্রামে সহস্রাধিক হিন্দু ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। তাদেরকে এই ভাঙ্গা কদোমাক্ত রাস্তা দিয়ে দিনের বেশিরভাগ সময় যাতায়াত করতে হয়। এ ছাড়া এই ইউনিয়নের জিএম বাজার ও তার আশপাশের স্থানীয় সাধারণ মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করতে ভূয়ার হাট কিংবা জরুরি চিকিৎসার জন্য চরফ্যাশন সদর হাসপাতালে যেতে হলে এই রাস্তাটি ব্যবহার করতে হয়।

শাহাদাতের দোকান থেকে জিএম বাজার পর্যন্ত

কয়েকশো গজের এ রাস্তায় বছরের পর বছর চলাচলে চরম দূর্ভোগ তৈরি হলেও অদৃশ্য কারণে কেউ রাস্তাটি মেরামত করে দেয়নি।

তবে সম্প্রতি স্থানীয়দের এ দূর্ভোগের বিষয় উপজেলা জামায়াতে ইসলামীর নেতা আলমগীর হোসেন সোহাগের নজরে আসলে তিনি দ্রুতই রাস্তাটির সংস্কারের উদ্যোগ নেন।

স্থানীয় চিত্ত রঞ্জন দাস বলেন, কত বছর গেলো কেউ মেরামত করে দেয়নি আমাদের এই রাস্তা, জামায়াতে ইসলামী’র এ উদ্যোগে আমাদের বহু বছরের দুর্ভোগ লাঘবে হবে। এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাই ।

জামায়াত নেতা আলমগীর হোসেন সোহাগ বলেন, এই রাস্তায় কাঁদা মাটি ও পানির মধ্য দিয়ে প্রতিদিন হাজার হাজার শিশু,ছাত্র,ছাত্রী নারী পুরুষ, বয়স্ক, রোগী যাতায়াতে চরম ভাবে দুর্ভোগের শিকার হতো, জামায়াতে ইসলামী’র সহযোগীতায় আমি উদ্যোগ নিয়ে ইট ও বালি দিয়ে রাস্তাটি মেরামত করে দিচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যানমূলক কাজ অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।



আমাদের পেজ লাইক করুন