October 30, 2026, 9:12 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গায় অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ হাসমত আলী

 

হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই ১৫-০৯-২৫

 

 

 

 

চুয়াডাঙ্গা শহরের একটি বাসা থেকে বৃদ্ধার রক্তাক্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৫ সেপ্টেম্বর দুপুরে হকপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

নিহত গুলশান আরা চমন (৫৬) হকপাড়ার মৃত মহিউদ্দীন জোয়ার্দ্দারের স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, হকপাড়ার একটি ভাড়া বাড়িতে একাই বসবাস করতেন গুলশান আরা। গত দুইদিন থেকে তার সারাশব্দ না পেয়ে ঘরে খুঁজতে যায় প্রতিবেশীরা। ওই বৃদ্ধার ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ সদস্যরা তার ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়।

 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



আমাদের পেজ লাইক করুন