October 31, 2026, 2:45 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

যাত্রাবাড়ীতে ডিবি পরিচয়ে ডাকাতি: দুর্ধর্ষ দলের তিন সদস্য গ্রেফতার

শ্রাবন আহমেদ

শ্রাবন আহমেদ স্টাফ রিপোর্টার ঢাকা দৈনিক ৩৬জুলাই

 

 

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ডিবি পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় ট্রাক, প্রাইভেটকার, মোটরসাইকেল ও আর্ট পেপারসহ দুর্ধর্ষ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মনোয়ার হোসেন সকাল ওরফে বাবু (৩৪)
২। মোঃ টিটু মিয়া (৩২)
৩। মোঃ মিঠু মিয়া (৪৮)।

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর মিরপুর, বাবুবাজার ও চাঁদপুরের হাইমচর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও ২৯৭ প্যাকেট আর্ট পেপার উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর মোঃ সেলিম মোল্লা বাদী হয়ে থানায় ডাকাতির মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৩০ আগস্ট ভোরে কোনাপাড়া থেকে আর্ট পেপার নিয়ে নয়াবাজার যাওয়ার পথে মাতুয়াইল পশ্চিমপাড়ায় ডাকাতরা ডিবি পুলিশ পরিচয়ে ট্রাক থামিয়ে চালককে ইলেকট্রিক শক মেশিন দিয়ে ভয়ভীতি দেখায় এবং ট্রাকসহ চালককে জিম্মি করে ডেমরার দিকে নিয়ে যায়। পরে ট্রাকের পেছনে থাকা শ্রমিকরা পালিয়ে যায় এবং ডাকাতরা ট্রাকটি নিয়ে উধাও হয়।

তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করে। প্রথমে মিরপুর থেকে মনোয়ার হোসেন বাবুকে, পরে হাইমচর থেকে টিটু মিয়াকে এবং সর্বশেষে বাবুবাজার থেকে মিঠু মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই মালামাল উদ্ধার সম্ভব হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীতে ব্যবসায়ী ও পণ্যবাহী ট্রাককে টার্গেট করে ডিবি পরিচয়ে ছিনতাই ও ডাকাতি চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 



আমাদের পেজ লাইক করুন